• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে চলন্ত ট্রেনে কেটে এক ব্যক্তির মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১৪৩ Time View
প্রকাশঃ সোমবার, ২১ আগস্ট, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রেনে কেটে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২১ আগষ্ট) ভোরে পার্বতীপুর রেলওয়ে জংশনের অদুরে হলদিবাড়ী রেলগেট এলাকায় এ ঘটনা ঘটেছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

জানা গেছে,ঘটনার আগের দিন অথাৎ রবিবার সকাল থেকে পার্বতীপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন ওই ব্যক্তি। এ সময় অনেকেই তাকে খাবার ও টাকা দিয়েছেন। সোমবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে জংশনে ঢোকার পথে হলদীবাড়ী রেলগেট এলাকায় চলন্ত ট্রেনে কেটে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার বয়স আনুমানিক ৩০ বছর। এ ব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানার একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নুরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category