• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

উলিপুরে আঃলীগের ত্রি-বার্ষিক সম্মেলন: সভাপতি রানা, সাঃ সম্পাদক মন্টু

দিনকাল বিডি / ২৪৫ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ১০ বছর পর শান্তিপূর্ণভাবে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) দুপুরে ঐতিহ্যবাহী উলিপুর এমএস স্কুল এন্ড কলেজ মাঠে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতির মধ্য দিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কবীর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব জাফর আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, এ্যাড. সফুরা বেগম রুমি, প্রাথমিক ও গণমিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহম্মেদ মঞ্জু।
কেন্দ্রীয় ও জেলা নেত্রীবৃন্দ জামাত – বিএনপির সমালোচনা করে দলের সর্ব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি একাত্বতা ও ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান।
অনুষ্ঠানের ২য় পর্যায়ে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদ প্রত্যাশীদের রাজনৈতিক জীবন বৃত্তান্ত সংগ্রহ করেন।
পরে রাত ১০ টায় জেলা সার্কিট হাউজে সবার রাজনৈতিক জীবন বৃত্তান্ত পর্যালোচনা ও সাক্ষাৎকার গ্রহণ করে সকলের পদবী ঘোষনা করেন।
এতে সভাপতি নির্বাচিত হন অধ্যক্ষ আহসান হাবীব রানা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।
সহ-সভাপতি আজিজুল ইসলাম মুকুল, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মজিবর রহমান, যুগ্ম-সম্পাদক স ম আল মামুন সবুজ, মন্জুরুল সরদার বাবু, সাংগঠনিক সম্পাদক সালমান হাসান ডেভিড মারজান, আসাদুজ্জামান খন্দকার, রিয়াজুল ইসলাম সুজা, প্রচার প্রকাশনা সম্পাদক-নির্মল চন্দ্র রায়, দপ্তর সম্পাদক-শাহীনুর আলমগীর, মহিলা বিষয়ক সম্পাদিকা-রিপা সরদার, কৃষি বিষয়ক সম্পাদক-আসাদুল হক, সদস্য আব্দুল মজিদ (হাড়ী), অধ্যাপক এমএ মতিন (এমপি), মতি শিউলি। আগামী ৩ বছরের জন্য উপজেলা আওয়ামী লীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category