খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি উপজেলা বিএনপি‘র সভাপতি আব্দুল মহিত তালুকদার বলেছেন, একদফা দাবি আন্দোলনের মাধ্যমে দেশে জনগনের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আজকে তারা আমাদের নেতাকর্মিদের উপর হামলা,মামলা, জেল, জুলুম, অত্যাচার নির্যাতন করে তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায়। কিন্তু দেশের মানুষ সেটা হতে দেবে না। তাই বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এই জন্য সকল নেতা কর্মিদের ঐক্যবদ্ধ থাকা দরকার। জাতীয়তাবাদী দল বিএনপি‘র ৪৫তম প্রতিষ্টাবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় আদমদীঘি উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় দলীয় কার্যালয়ের সামনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক এসএম জুয়েল রানার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বুলবুল ফারুক, মোত্তাকিম তালুকদার মুক্তা, সড়ক ও পরিবহন শ্রমিক দলের কেন্দীয় নির্বহী কমিটির যুগ্ন সম্পাদক কামরুল হাসান মধু, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, অধ্যাপক গোলাম মোস্তফা, মোহসিন আলী টুকু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলী দুলাল, সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক দুলাল হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মোতালেব, যুবদল নেতা কোরবান আলী, ছাত্রদল নেতা নুর মোহাম্মাদ মিম, সোহেল রানা, মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক হাজেম আলী প্রমুখ।