• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে মাদক ব্যবসা বন্ধ ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শহরের আমেরিকান ক্যাম্ববাাসীদের উপর মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলার প্রতিবাদে রামপুর ইউনিয়ন যুবলীগের আয়োজনে মাদক ব্যবসা বন্ধ ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে পার্বতীপুর উপজেলা শহরের বাস টার্মিনাল দিনাজপুর সড়কে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,পার্বতীপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি মোতালেব হোসেন পন্টিং, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম মাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা তোজাম্মেল হক, রামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম সাগর, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন, যুবলীগ নেতা সোহেল সরকার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গত বহস্পতিবার বিকেলে আমেরিকান ক্যাম্পের চিহ্নিত মাদক ব্যবসায়ী রাশেদা ও লাইলি বেগমকে মাদক কেনাবেচা বন্ধ করতে বলায় ভাড়াটিয়া বাহিনীর লোকজন রামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম সাগর সহ দুই যুবলীগ সদস্যের উপর মাইক্রো বাসস্ট্যান্ডে হামলা চালায়। এ সময় পুলিশকে সংবাদ দিলে এক অফিসারের নেতৃত্বে পুলিশ ফোর্স ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ত্রাসীরা বেদম মারপিট করে যুবলীগের নেতা-কর্মীকে আহত করে। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মানববন্ধনে বক্তারা মাদক ব্যবসায়ীদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনার ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category