• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁ-৩ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী-৪ ভিআইপি, অভ্যন্তরীণ কোন্দলে বিএনপি

দিনকাল বিডি ২৪ / ৩৬৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

গৌতম কুমার মহন্ত ঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে ক্ষমতাসীন আওয়ামীলীগ ঘর গোছাতে ব্যাস্ত হয়ে পড়েছে। এ আসনে বর্তমান সংসদসহ আওয়ামীলীগের হেভী ওয়েড একাধিক ভিআইপি মনোনয়ন প্রত্যাশী থাকায় দলটির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে না এলেও চাপা ক্ষোভ বিরাজ করছে পদপদবী এবং সুবিধা বঞ্চিত কিছু নেতাকর্মীদের মধ্যে।

দলীয় কর্মসূচিতে অংশ গ্রহণে অনিহা এবং নানা কারণে ঝিমিয়ে পড়া নেতা কর্মীদের উজ্জীবিত করতে তৎপর হয়ে উঠেছে প্রাচীনতম এ দলটির স্থানীয় শীর্ষ নেতারা।

দলটির অঙ্গ এবং সহযোগী সংগঠনের মেয়াদ উত্তীর্ন কমিটি গঠনে দীর্ঘ সূত্রিতা, কমিটি গঠনে কাংক্ষিত পদপদবী বঞ্চিত এবং বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধিক দলীয় প্রার্থীর অংশ গ্রহন নিয়ে এ আসনে আওয়ামীলীগ নেতা-কর্মীদের মধ্যে চাপা ক্ষোভ করছে।

তবে সাম্প্রতিক সময়ে ওর্য়াড থেকে উপজেলা পর্যন্ত অঙ্গ এবং সহযোগী সংগঠনের মেয়াদ উর্ত্তীণ কমিটি গুলো বিলুপ্ত করে নতুন কমিটি গঠন প্রায় শেষ পর্যায়ে থাকায় নিজেদের মধ্যে থাকা ক্ষোভের কিছুটা বরফ গলতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ক্যালেন্ডার মতে চলতি বছরের শেষের দিকে অথবা আগামী ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী সৌরেন ২০২২ সালের প্রথম দিকে নিজেকে প্রার্থী ঘোষনা দেন। এরপর তিনি মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত ও নানা কারণে বিভিন্ন সময় আওয়ামীলীগে আলোচিত এবং সমালোচিত ব্যাক্তি হিসেবে পরিচিত মুহাম্মদ মাহবুবুর রহমান ধলু ও তার কয়েকজন অনুসরীকে নিয়ে লিফলেট বিতরনসহ নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনে গন-সমাবেশ করে আসছেন।

অপর মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ এবং মানবাধিকার কর্মী ড. আকরাম হোসেন চৌধুরী মাঝে মধ্যে বিচ্ছিন্ন ভাবে গত কয়েক বছর ধরে স্থানীয় আওয়ামী লীগের বির্তকিত কতিপয় নেতার সঙ্গে গাট ছাড়া বেধে গন-সমাবেশ করছেন। এদিকে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সচিব এনামুল কবীর নিজেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ঘোষণা দিয়ে এ আসনের বিভিন্ন স্থানে বিলবোর্ড এবং পোস্টার লাগানোর মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন নিজেকে।

নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে এ আসনে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান মজবুত হলেও মনোনয়ন প্রত্যাশীদের সমাবেশ গুলোতে দলটির নেতাকর্মীর উপস্থিত থাকা এবং না থাকা নিয়ে দিধাদ্ব›দ্ব বাড়ছে। মহাদেবপুর উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি গোলাম নূরানী আলাল বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সাংগঠনিক শক্তি বাড়াতে তৎপর রয়েছে।

তৃণমূল থেকে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের ১৮ টি ইউনিয়নের ১৭০ টি ওর্য়াড কমিটি গঠন প্রায় শেষ পর্যায়ে। তবে ইউনিয়ন আওয়ামী লীগ কমিটি এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব ভোদনসহ দলটির স্থানীয় শীর্ষ পর্য়ায়ের নেতারা উপস্থিত থাকছেন।

ফলে এ আসনে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান আগের যে কোন সময়ের চেয়ে অনেক মজবুত হিসেবেই দেখছেন দলটির তৃণমূলের নেতা-কর্মীরা। তৃতীয়বারের মতো এ আসনে মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ ছলিম উদ্দিন তরফদার এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের দেশব্যাপী উন্নয়নের অংশ হিসেবে দৃশ্যমান উন্নয়ন হয়েছে এ আসনে।

নওগাঁ-৩ আসনের অভ‚তপূর্ব উন্নয়ন হয়েছে যার মধ্যে স্কুল, কলেজ, মসজিদ, মডেল মসজিদ, মন্দির, মাদ্রাসা, নতুন নতুন রাস্তা ঘাট, মহাদেবপুরের আত্রাই নদী ও বদলগাছীর ছোট যমুনা নদীর ওপর একাধিক ব্রীজ নির্মাণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত করা হয়েছে। যার সুফল পাচ্ছে এলাকাবাসী।

এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই জননেত্রী শেখ হাসিনা আবারো তাকেই নৌকা প্রতিক দিবেন এবং এ আসনে নৌকার বিজয় নিশ্চিত করতে দলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ আছে। অপরদিকে স্থানীয় বিএনপি কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক একদফা আন্দোলনের পাশাপাশি দলটির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্যে চলে এসেছে।

এ আসনে বিএনপি অভ্যন্তরীণ কোন্দল তিন গ্রæপ দৃশ্যমাণ হয়েছে। জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার আখতার হামিদ সিদ্দিকীর পুত্র বিগত একাদশ নির্বাচনে এ আসনে ধানের শীষ প্রতিকে মনোনয়ন পেয়ে ১ লাখ ৩৬ হাজার ৩৩ ভোটে পরাজিত নওগাঁ জেলা বিএনপির সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, উপজেলা বিএনপির সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের তুখোর নেতা রবিউল আলম বুলেট এবং কেন্দ্রীয় কৃষক দলের সহসম্পাদক ফজলে হুদা বাবলু বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পৃথক পৃথক ভাবে করে আসছে।

একই সাথে এই তিন গ্রæপের নেতারা আগামী নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কাঠামো মজবুত করতে তৃণমূল নেতাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। এদিকে নওগাঁ জেলা বিএনপির সদস্য ও নওগাঁ-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী পারভেজ আরেফিন সিদ্দিকী জনি বলেন, বিএনপি, সরকার পতনের একদফা আন্দোলন সফল করেই আগামী জাতীয় নির্বাচনে যাওয়ার কথা ভাবছে, অন্যথায় নয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category