• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে পুলিশের বাধার মুখে বিএনপি অফিসের মধ্যেই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৩১ Time View
প্রকাশঃ সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তি , র্নিদলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরনের দাবীতে কেন্দ্র ঘোষিত এই বিক্ষোভ সমাবেশ পুলিশের বাধাঁর মুখে অফিসের মধ্যেই করেছে বাগেরহাট জেলা বিএনপি ।
জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে সমাবেশে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর আলম, সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেকসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
সমাবেশে জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আকরাম হোসেন তালিম
বলেন, পুলিশ আমাদের অফিস থেকে বের হতে দিচ্ছে না । আমাদের বিক্ষোভ সমাবেশ সড়কে করার কথা ছিল কিন্তু পুলিশ ইতিমধ্যে ৩/৪ জন নেতা কর্মীকে আটক করেছে । আমাদের অফিসের চারপাশে পুলিশ ঘিরে রেখেছে তাই আমরা পুলিশের বাধার মুখে অফিসের মধ্যে বিক্ষোভ সমাবেশ করতে হচ্ছে ।
সমাবেশ শেষে বাড়ী ফেরার সময়
বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ২১ নেতা নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর থানার কাছে জেলা বিএনপির অফিসের সামনেসহ বিভিন্ন এলাকা থেকে আটককৃত বিএনপির নেতাকর্মীদের মধ্যে, মোংলা থানা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক শেখ রুস্তম আলী, ফকিরহাট উপজেলা বিএনপি নেতা আব্দুল হাই ফরাজী, শরিফুল ইসলাম, মৎসজিবী দল নেতা আসাদুজ্জামান, শ্রমিক দলের মোজ্জাম্মেল হোসেন, আব্দুল লতিফ, শানু মিয়া, ছাত্রদল নেতা আলিফ পাইক, হৃদয় শেখ, সালমান ইসলাম সিয়াম, ইব্রহিম হাওলাদার, জনী মীর ও অজিৎ ছাড়াও অন্য ৮জন কর্মী রয়েছেন।
বাগেরহাট সদর তানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুর ইসলাম বলেছেন, আটককৃত বিএনপি নেতাকর্মীদের বাগেরহাটের বিভিন্ন থানায় পূর্বের নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে বিকালে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারের প্রেরনের নির্দেশ দেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category