• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে প্রেমিকার বাড়ির সামনে থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনকাল বিডি ২৪ / ১৭৭ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

কচুয় (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের কচুয়ায় প্রেমিকার বাড়ির সামনে থেকে রাজু শেখ (১৯) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ অক্টোবর) সকালে কচুয়া উপজেলার গিমটাকাঠি গ্রামের আয়না বেগমের বাড়ির সামনের একটি কচা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এই মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় কচুয়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছে। রাজুর পরিবারের দাবি শুক্রবার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি রাজু শেখ।
নিহত রাজু শেখ বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের সাহেবার গ্রামের সাইফুল শেখের ছেলে।
নিহতের চাচা শেখ আছাবুল ইসলাম বলেন, রাজুর সাথে দীর্ঘদিন ধরে কচুয়ার আয়না বেগমের মেয়ের সম্পর্ক ছিল। পাঁচ মাস আগে ওই মেয়ে আমাদের বাড়ি চলে আসছিল। তার পরিবারকে ডেকে মেয়ে ফিরিয়ে দিয়েছিলাম। কিন্তু শুক্রবার বাড়ি থেকে বের হয়ে রনাজু আর ফেরেনি। পরে সোমবার বেলা ১১টায় কচুয়া থানা পুলিশ আমাদের ফোন করে জানালে আমরা মরদেহ গ্রহন করি। আমার ভাইয়ের ছেলে রাজুকে ওরা মেরে ঝুলিয়ে রেখেছে। আমরা এর বিচার চাই।
তবে এ বিষয়ে মেয়ের বাড়ির পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোহসিন বলেন, নিহত রাজুর সাথে আয়না বেগমের মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। ধারণা করছি প্রেমিকার সাথে বনিবোনা না হওয়ার কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রাজু। খবর পেয়ে আমরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতন্দন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category