• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বকশীগঞ্জে দশানী নদীতে নিখোঁজের ২০ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার করল ডুবুরী দল

দিনকাল বিডি / ১১০ Time View
প্রকাশঃ রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে দশানী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া এক শিশুকে ২০ ঘন্টার পর মৃত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
রোববার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় মেরুরচর ইউনিয়নের টুপকারচর ব্রিজের পাশে দশানী নদী থেকে মেহেদী হাসান মুরাদ (৭) নামে ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। শিশু মুরাদ মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামের শাহীন মিয়ার ছেলে।
বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুহিনুল হক জানান, শনিবার দুপুরে বাবা শাহীন মিয়ার সঙ্গে টুপকারচর ব্রিজের পাশে একটি ধান ক্ষেত দেখতে যায় মেহেদী হাসান মুরাদ। বিকাল ৩ টায় বাবার অগোচরে স্থানীয় কয়েকজন ছেলের সঙ্গে ক্ষেতের পাশেই দশানী নদীতে গোসল করতে যায় সে।
এক পর্যায়ে সে নদীতে নিখোঁজ হলে তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেলে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেওয়া হয়।
জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দলের লিডার ছানোয়ার হোসেনের নেতৃত্বে একটি ডুবুরী দল বিকাল ৫ টা থেকে শনিবার রাত ৮ পর্যন্ত নদীতে খোঁজাখুঁজি করে পায়নি।
পরদিন সকাল ৭ টা থেকে ওই ডুবুরী দল আবার উদ্ধার কার্যক্রম শুরু করলে রোববার (২২ অক্টোবর) সাড়ে ১১ টায় শিশু মুরাদকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এদিকে শিশু মুরাদের মৃত্যুর পর থেকে তার পরিবারে শোকের মাতম চলছে।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা , ২০ ঘন্টা পর শিশু মুরাদের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category