• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শ্রীবরদীতে ককটেল ও লাঠিসোঠাসহ ১১ জন আটক

দিনকাল বিডি ২৪ / ১৫২ Time View
প্রকাশঃ রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে নাশকতার অভিযোগে বিএনপি’র ১১ জন নেতাকর্মী আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে সাতটার দিকে শ্রীবরদী চৌরাস্তা মোড়ে মাইক্রোবাস থেকে অবিস্ফোরিত ৫টি ককটেল ও ৩ ফুট সাইজের ১০টি লাঠিসোঠাসহ তাদের আটক করা হয়েছে। রাতেই তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দিয়ে রোববার কোর্টে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও অভিযোগ সুত্রে জানা গেছে, বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ২৯ অক্টোবর হরতাল কর্মসুচিতে নাশকতা করার জন্য মাইক্রোবাসযোগে তারা ঢাকায় যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ উপ-পরিদর্শক সাইফুল মালেক সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এসময় মাইক্রোবাস তল্লাসী করে ৫টি অবিস্ফোরিত ককটেল ও ১০টি লাঠি উদ্ধার করে। আটককৃতরা হলো আনোয়ার হোসেন (৫৫), রহুল আমীন (৪০), আজিজুর রহমান (৫২), ফরিদুল(৪৫), ফারুকুল ইসলাম (৪০), দেলোয়ার হোসেন (৪৭), সোহেল (২৭), শফিকুল ইসলাম (৪৫), হারুন অর রশিদ (২২), মোক্তার হোসেন (৫০), আবু তালেব (৪০), সকলের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজিপুর উপজেলার বিভিন্ন গ্রামে।

শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category