• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সুন্দরগঞ্জ ঢিলাঢালা হরতাল, গ্রেপ্তার ২

দিনকাল বিডি ২৪ / ১৭০ Time View
প্রকাশঃ রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ঢিলাঢালাভাবে হরতাল পালিত হয়েছে। বিএনপি ও জামাতের ডাকা রোববারের সকাল-সন্ধ্যা হরতালে তেমন কোন সারা দেখা দেখা যায়নি। তবে উপজেলা আওয়ামীলীগ হরতাল বিরোধী শোডাউন করেছে গাড়ি বহর নিয়ে। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশি টহল অব্যাহত রয়েছে। পুলিশ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২ জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছে।

বিএনপি ও জামায়াতের ডাকা হরতালে তেমন কোন প্রভাব ফেলতে পারেনি উপজেলায়। সকাল থেকে উপজেলা শহরে বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে সকালে ঢাকাগামি বাস ছেড়ে যেতে দেখা যায়নি। অন্যান্য দিনের মত রিক্সা, ভ্যান, অটোবাইক, মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন স্বাভাবিক গতিতে চলছে। উপজেলার কোথাও হরতালের পক্ষে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল করতে দেখা যায়নি। সকালে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বালারছিড়া মোড় হতে জামায়াত কর্মী মোজাফফর হোসেন এবং কালিয়ারছিড়া মোড় হতে নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে।

উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু জানান, সরকার বিরোধী শক্তিকে কোন ভাবেই উপজেলায় হরতাল করতে দেয়া হবে না। সাধারণ মানুষের যানমালের হেফাজতের জন্য আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠন সজাগ রয়েছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক জানান, বিএনপির সকল নেতাকর্মী ঢাকায় অবস্থান করছে। সে কারণে উপজেলায় হরতালের প্রভাব পরেনি।
থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান, উপজেলার বিভিন্ন পয়েন্টে পুলিশি টহল অব্যাহত রয়েছে। কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category