• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

স্ত্রীর লাশ রেখে পালালো স্বামীসহ স্বজনরা: মৃত্যু নিয়ে রহস্য

দিনকাল বিডি ২৪ / ৩২৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

বুলবুল আহম্মেদ , আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে মেহের নিগার সোহাগী (২০) নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গৃহবধুর মৃত্যু নিয়ে তৈরি হয়েছে রহস্য। নিহতের শ্বশুড় বাড়ির লোকজন প্রচার করে বিষ খেয়ে তার মুত্যু হয়েছে। কিন্তু এদিকে হাসপাতালে নেয়ার পথে ওই গৃহবধু মারা গেলে কৌশলে তার লাশ শ্বশুরালয়ে ফেলে রেখে পালিয়ে যায় স্বামীসহ স্বজনরা। এ ঘটনায় গৃহবধূর বাবা বাদী হয়ে থানায় করেছেন হত্যা মামলা। গত বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় আদমদীঘি উপজেলার কালাইকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালাইকুড়ি গ্রামের হোসেন আলীর ছেলে নাদিম প্রামানিকের সাথে সদর ইউনিযনের শিবপুর গ্রামের খোকনের মেয়ে মেহের নিগার সোহাগীর প্রায় তিন বছর পূর্বে বিয়ে হয়। তাদের একটি সšত্মান রয়েছে। বিয়ের পর থেকে নানা অজুহাতে সোহগীকে তার স্বামীসহ শ্বশুড় বাড়ির লোকজন মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করতো।

এদিন সকালে পারিবারিক কলহের জেরধরে গৃহবধু মেহের নিগার সোহাগীকে তার ননদ হোসনে আরা আবারো মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করে। ফলে মেহের নিগার সোহাগী অসুস্থ হয়। দুপুরে ওই গৃহবধু বিষপান করেছে বলে তার স্বামী ও শ্বশুড় বাড়ির লোকজন প্রচার করে তাকে অসুস্থ্য অবস্থায় প্রথমে আদমদীঘি হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে নেয়া পথে মারা যায়। এরপর তার লাশ কৌশলে ফিরে কালাইকুড়ি গ্রামে শ্বশুরালয়ে রেখে স্বামী ও তার স্বজনরা পালিয়ে যায়। সন্ধ্যায় বিষয়টি জানাজানি হলে গ্রামবাসি এসে মেহের নিগার সোহগীর পিত্রালয় ও পুলিশে খবর দেন।

নিহত মেহের নিগার সোহাগীর মা নাজমা বিবি জানায়, তার মেয়েকে তার ননদ ও শ্বশুড় বাড়ির লোকজন শারীরিক ভাবে নির্যাতন করে হত্যা করেছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা নিহতের স্বামীসহ তার পরিবারের কাউকে না পাওয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই গৃহবধু মেহের নিগার সোহাগীর বাবা রাতেই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে ময়না তদন্ত রির্পোট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারন বলা যাচ্ছে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category