• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে স্ত্রীর উপর অভিমান করে নওমুসলিমসহ দুই জনের আত্মহত্যা

দিনকাল বিডি ২৪ / ২২৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের কারনে স্ত্রীর উপর অভিমান করে নওমুসলিম সাইফ ওরফে বিষ্ণু (২৪) ও ব্যাটারী চালিত অটোবাইক চালক খলিলুর রহমান (৪০) নামের দুই জন আত্মহত্যা করেছে। গত বুধবার (২২ নভেম্বর) রাত ১০টায় উপজেলার সান্তাহার রথবাড়ি এলাকায় জনৈক ফেরদৌস আলীর ভাড়া বাসায় নওমুসলিম সাইফ ওরফে বিষ্ণু গলায় দড়ির ফাঁস দিয়ে ও গত মঙ্গলবার (২১নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় কাঞ্চনপুর গ্রামে বিষাক্ত ট্যাবলেট সেবনে খলিলুর রহমান আত্মহত্যা করেন।

নওমুসলিম সাইফ ওরফে বিষ্ণু সান্তাহার কাশিমালা প্রসাদখালী গ্রামের অনুকূল চন্দ্র হালদার ছেলে ও চাঁপাপুর ইউপির কাঞ্চনপুর গ্রামের মনির উদ্দিনের ছেলে। এসব ঘটনায় আদমদীঘি থানায় পৃথক দুটি ইউডি মামলা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রায় দুই বছর আগে সাইফ ওরফে বিষ্ণু হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহন করে সান্তাহার রথবাড়ি মিশন স্কুলের পাশে জনৈক ফেরদৌস আলীর ভাড়া বাসায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। এরপর থেকে প্রায় তার স্ত্রী তৃষার সাথে বনিবনা না হওয়ায় কলহ লেগেই থাকতো। গত বুধবার রাতে তার স্ত্রীর সাথে পারিবারিক কলহের কারনে কথা কাটাকাটির ঘটনা ঘটে।
এতে অভিমানে রাত ১০টায় তার শয়ন ঘরে ফ্যানের সাথে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। অপরদিকে গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় চাঁপাপুর ইউপির কাঞ্চনপুর গ্রামে পারিবারিক কলহের কারনে স্ত্রীর সাথে অভিমান করে শয়ন ঘরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে খলিলুর রহমান আত্মহত্যা করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, নওমুসলিম সাইফ ওরফে বিষ্ণুর লাশ উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে এবং অটোবাইক চালক খলিলুর রহমানের পক্ষে কোন অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব ঘটনায় আদমদীঘি থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category