বাগেরহাট প্রতিনিধি।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে মোল্লাহাট উপজেলার ৭ নং আটজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা ও নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় আটজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে অত্র ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ বর্ধিত সভা ও কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাহীনুল আলম ছানা। উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যক্ষ এল জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান এস এম সাইকুল আলম, আওয়ামীলীগ নেতা জিকরুল,
নজরুল ইসলাম মিল্টন, এস এম নাসির উদ্দিন, উপজেলা যুবলীগ সভাপতি ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম মোল্লা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, আওয়ামীলীগ নেতা প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, আ’লীগ নেতা আওলাদ হোসেন, মোঃ নাসির উদ্দিন মিয়া, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান মোল্লা, আ’লীগ নেতা ইউপি সদস্য আয়ুব আলী মোল্লা, আ’লীগ নেতা মোঃ মান্নু মিয়া, ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর মোল্লা প্রমূখ।
আটজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল বাশার মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় আবুল বাশার মোল্লাকে আহ্বায়ক ও আব্দুস সবুর মোল্লকে সদস্য সচিব করে অত্র ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের এ কমিটির সদস্য করা হয়।