• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আত্রাই-রাণীনগর আসনে ভোটের মাঠে ৮প্রার্থী

দিনকাল বিডি ২৪ / ২৫২ Time View
প্রকাশঃ সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

রাণীনগর-আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনে ভোটের মাঠে এবার লড়ছেন ৮জন প্রার্থী। ঘোষিত তফশীল অনুযায়ী সোমবার প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। এই আসনে ১২জন মনোনয়নপত্র জমা দিলেও এর মধ্যে তিন জনের মনোনয়ন বাতিল হওয়ায় এবং একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় এখন ভোটের মাঠে রইলেন ৮জন প্রার্থী।

রাণীনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্র জানায়,দ্বাদশ জাতীয় সংসদ সির্বাচনে অংশ নিতে এই আসন থেকে মোট ১৪জন মনোনয়ন ফরম উত্তোলন করেন। এর মধ্যে ১২জন প্রার্থী তাদের মনোনয়ন জমা দেন। বাছাইয়ে চারজন প্রার্থীর মনোনয়ন বাতিল হলে একজন আফিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন। এছাড়া জাকের পার্টির প্রার্থী আবু রায়হান মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

ঘোষিত তফশীল অনুযায়ী সোমবার জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে এসব প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্ধ দেয়া হয়েছে।এতে আওয়ামীলীগ দলীয় মনোনিত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল এমপি (নৌকা),জাতীয় পার্টির আবু বেলাল জুয়েল (লাঙ্গল),বাংলাদেশ কংগ্রেস পার্টির সরদার মো: আব্দুস সাত্তার (ডাব),ন্যাশনাল পিপলস্ পার্টির ইন্তেখাব আলম রুবেল (আম),তৃনমূল বিএনপির পিকে আব্দুর রব (সোনালি আঁশ) এবং স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক সুমন (ট্রাক),মুক্তিযোদ্ধা নওশের আলী (কাঁচি) ও প্রকৌশলী জাহিদ (ঈগল) প্রতিক পেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category