• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে -রমেশ চন্দ্র সেন

দিনকাল বিডি ২৪ / ১৪৮ Time View
প্রকাশঃ বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

মোঃ মহসিন হোসেন মিতুল,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের নৌকার মার্কার প্রার্থী সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন বলেছেন, ঠাকুরগাঁও সহ পুরো বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিতা ধরে রাখতে হলে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে; কারণ এই বাংলাদেশের উন্নয়নের বিশাল কর্মযজ্ঞগুলো বাস্তবায়ন হয় আওয়ামী লীগ সরকারের মাধ্যমেই, তাই দেশে আওয়ামী লীগ সরকার ছাড়া বিকল্প নেই।

বুধবার সকালে (২০ ডিসেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামী লীগ তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের উন্নয়ন করেছে, এর আগে কউ এত বেশি উন্নয়ণ করতে পারেনি। অতএব আমি বিশ^াস করি জনগণের ভোট নৌকার পক্ষেই থাকবে। জনগণের ভোট উন্নয়নের পক্ষেই হোক।

তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে; যার খেসারত তারা দিবে। আওয়ামী লীগ নির্বাচনমূখী রাজনৈতিক দল, আমরা সবসময় নির্বাচনে অংশগ্রহণ করে থাকি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তার ব্যতিক্রম হয়নি। তাই আসুন সকলে মিলে নৌকার বিজয় নিশ্চিত করি; পুণরায় বাংলাদেশে আওয়ামী লীগ সরকার গঠন করি।

আক্চা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, আক্চা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী তুষারসহ আক্চা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category