ফজলে মওলা,বদলগাছী(নওগাঁ) প্রতিনিধি নওগাঁ-৩ আসন মহাদেবপুর-বদলগাছী জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক পাওয়ার পর ব্যাপক জনসংযোগ চালিয়ে যাচ্চে প্রার্থীরা। সরকার দলীয় মননীত পার্থী সাবেক সচিব সৌরেন্দ্রনাথ চক্রবতী নৌকা র্মাকা নিয়ে বিভিন্ন হাট বাজার সহ পথসভায় উন্নয়ন মূলক কাজের আশ্বাস দিয়ে ভোট চাচ্ছেন।
বর্তমান এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম দলীয় ভাবে নমনীশন না পেয়ে স্বতত্র পার্থী হিসাবে তার র্মাকা ট্রাক নিয়ে ব্যাপক প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। সাবেক এমপি আকরাম হোসেন চৌধুরীর স্ত্রী মাফুজা আকরাম চৌধুরী মায়া তার নিজ র্মাকা ঈগল পাখি নিয়ে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। কার কেমন ক্ষমতা ও কার কেমন কাজের অভিঞ্জতা এই নিয়ে চলছে পাল্টা পাল্টি বক্তব্য।
বর্তমান ছলিম ইদ্দীন তরফদার ও সাবেকএমপি আকরাম হোসেন চৌধুরীর স্ত্রী মাফুজা আকরাম চৌধধুরী মায়া এর মধ্যে চলছে কে কেমন কাজ করেছে এই নিয়েও প্রতিটি সভা সমাবেশে চলছে আলোচনার ঝড়। অপর দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী নৌকা র্মাকা নিয়ে মাঠে জনসংযোগে ব্যাস্ত সময় পার করছেন।
তিনি বলেন আমি সচিব থাকা অবস্তায় এলাকার জন্য অনেক কাজ করেছি এবং মাননীয় প্রধান মন্ত্রী আমাকে নৌকা র্মাকা দিয়েছে সেই দাবীতে আমি ভোট দাবী করছি। বর্তমান এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম বলেন ২০১৪সালে আমি দলীয় টিকিট চেয়ে পাইনি সতন্ত্র হিসাবে ভোট করেছিলাম তার পরেও আল্লাহ পাক তৌফিক দিয়েছিল জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করেছিল।
তিনি বলেন সেই সময় নওগাঁ-৩ আসন মহাদেবপুর-বদলগাছীর মানুষের ভাল বাসা ও কাজের মুল্যায়নে ২০১৮ সালে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দলীয়টিকিট দিয়ে আমাকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছিলেন। তিনি আরো বলেন এবার প্রতিটি আসনে ভোটাদের ব্যাপক ঊপস্থিতি ও উৎসব মুখর নির্বাচনের লক্ষে স্বতত্র প্রার্থী হিসাবে ভোট করার ঘোসনা দিয়েছে।
এজন্যই আমি নির্বাচন করছি এবং জনসাধরণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আশা করছি। অপরদিকে আপিলে প্রার্থীতা ফিরে পেয়ে বাংলাদেশের কৌতুক অভিনেতা শামিনুর রহমান চিকন আলী তার কেটলি মার্কা নিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। জাতীয় পাটির মনোতীত প্রার্থী মাসুদ রানা তার নাঙ্গল মার্কা নিয়ে প্রচারণা ও ভোট দাবী করছে। কর্ণফুলী ট্রানেলের প্রকৌশলী মাহাবুব মান্নাফ শুভ তার কাঁচি প্রতীক নিয়ে এলাকার ভোটারদের ভোট দাবী করছে।