• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ভারতে বেড়াতে গিয়ে রাজশাহীর এক নারীর অস্বাভাবিক মুত্যু

দিনকাল বিডি ২৪ / ১৫৫ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ভারতের মুর্শিদাবাদে বেড়াতে গিয়ে টুলুয়ারা বিবি (৪৭) নামের রাজশাহীর এক নারীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) মুর্শিদাবাদ জেলার রাণীনগরের বাহারপাড়া এলাকায় অস্বাভাবিক মৃত্যুত চাঞ্চল্য ছড়িয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদকর্মীরা।
ভারতীয় সংবাদকর্মীরা জানিয়েছেন, মৃত নারীর নাম টুলুয়ারা বিবি (৪৭)।

তিনি রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নে কুরকুরিহাটের উজিরপুকুর এলাকায় বাসিন্দা। বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রাণীনগরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানে তার মৃত্যু হয়।
প্রায় দেড় মাস আগে এক আত্মীয়ের বাড়ি বেড়াতে আসেন টুলুয়ারা বিবি।

মৃত ওই নারীর আত্মীয়ের পরিবার সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী এলাকায় এক ব্যক্তির মৃত্যুর খবর শুনে তার বাড়ি যান টুলুয়ারা। সেই মরদেহ দেখে আত্মীয়ের বাড়ি ফিরে এসে বাথরুমে গেলে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। এমন অবস্থায় তাকে সেখান থেকে প্রথমে রাণীনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পাঠানো হয় ডোমকল মহকুমা হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক টুলুয়ারাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে পৌঁছায় ডোমকল থানার পুলিশ। লাশটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। অস্বাভাবিক এই মৃত্যুর খবর দেওয়া হয়েছে টুলুয়ারার বাড়ি বাংলাদেশের রাজশাহীতে।

এ ব্যাপারে মৃত নারীর আত্মীয়া লালভানু জানান, মৃত নারী সম্পর্কে আমার খালা। দেড় মাস আগে তিনি আমাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন। সম্ভবত তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category