• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ভোটের মাঠে টাকা বিতরণ বড় চ্যালেঞ্জ বললেন, মাহি

দিনকাল বিডি ২৪ / ২৬৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকার মাহিয়া মাহি মন্তব্য করে বলেন, জমিদার সাহেবের টাকা বিতরণ ভোটের মাঠে বড় চ্যালেঞ্জ।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহীর তানোর উপজেলার মন্ডুমালা বাজারে নির্বাচনী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় ১৭ দফার ইশতেহার ঘোষণা করেন মাহিয়া মাহি।

মাহিয়া মাহি ভোটারদের উদ্দেশে বলেন, জমিদারের লোকেরা টাকা দিলে নিয়ে নিবেন। কিন্তু ভোটটা ট্রাক প্রতীকে দিবেন। জমিদার সম্মোধন করে তিনি আরও বলেন, জমিদারের অত্যাচার থেকে তানোর-গোদাগাড়ীবাসীকে মুক্ত করার জন্যই তিনি নির্বাচনে নেমেছেন। জয় কিংবা পরাজয়, যেটাই আসুক না কেন, নির্বাচন শেষেও এলাকার মানুষের পাশে থাকবেন ও দ্বারে দ্বারে যাবেন বলেও আশ্বাস দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category