এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি আগামীকাল অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি সহ অন্যান্য দাবিতে আজ শনিবার (৬ জানুয়ারি) ভোর ৬ টা থেকে আগামী সোমবার (৮ জানুয়ারি) ভোর ৬ টা পর্যন্ত ডাকা হরতালে দেশের
লাইফলাইন খ্যাত দেশের প্রধান চালিকাশক্তি বন্দরী চট্টগ্রামের প্রবেশদ্বার মীরসরাই উপজেলার ধুমঘাট ব্রীজ এলাকা থেকে চট্টগ্রাম শহরের ‘সিটি গেইট পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক জুড়ে যানবাহনহীন মৃতপূরিতে পরিনত হওয়ার দৃশ্য সর্ব শ্রেনী ও পেশার মানুষের দৃষ্টি কেড়ে নিতে সমর্থ হয়। ভোর ৬ টা থেকে চলমান হরতালের প্রভাবে যানবাহন শুন্যে আবস্থায় দেখা যায় দেশের অত্যধিক গুরুত্বপূর্ণ ও অধিক ব্যস্ততম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক’র চট্টগ্রাম জুড়ে এ অংশটি।
এ রিপোর্ট পাঠানোর পূর্ব মুহুর্ত্ব (বিকাল ৩ টা) পর্যন্ত যাত্রীবাহী বাস সহ অন্যান্য দুরপাল্লার কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। ফলে, বিএনপি’র ডাকা হরতালের প্রথম দিন পুরোপুরি সাকসেস হওয়ার কথা শতোভাগ সত্যতার রুপ নেয়।