• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাঘার আড়ানীতে কম দামে মাংস বিক্রির দ্বন্দ্বে এক ব্যবসায়ীর ছুরিকাঘাতে আরেক ব্যবসায়ী নিহত

দিনকাল বিডি ২৪ / ৬৬৯ Time View
প্রকাশঃ শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘার আড়ানী হাট-বাজারে মাংস ব্যবসায়ী খোকন হোসেন(৩২)ছুরিকাঘাতে মামুন হোসেন (৩০) নামে অপর মাংস ব্যবসায়ী নিহত হয়েছে । কম দামে মাংস বিক্রি করার দ্বন্দ্বে মামুন হোসেনকে ছুরিকাঘাত করে খোকন হোসেন। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকের কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মামুন হোসেন। সে আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার আড়ানী হাট-বাজারে এই ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়,মাংস বিক্রেতা মামুন হোসেন ওএকই গ্রামের মৃত খোদা বক্সের ছেলে খোকন হোসেন পাশা পাশি গরুর মাংস বিক্রি করছিল। মামুন হোসেন প্রতিকেজি ৬৫০ টাকা দরে আর খোকন হোসেনপ্রতিকেজি ৭০০ টাকা দরে মাংস বিক্রি করছিল। কম দামে মাংস বিক্রি করা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খোকনের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মামুনকে কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান মামুন হোসেন। ঘটনার পর সটকে পড়েন খোকন।

বিষয়টি নিশ্চিত করে খোকনের সহযোগী আবদুস সালাম ও রফিকুল ইসলাম জানান,তারা পরস্পর মামাত-ফুফাত ভাই। দীর্ঘদিন এক সাথে মাংস বিক্রির ব্যবসা করতেন। কয়েকদিন আগেথেকে আলাদা হয়ে তারা ব্যবসা করছেন।মাংসের দাম কম-বেশী নিয়ে দুইজনের তর্ক-বির্তকের এক পর্যায়ে ছুরি দিয়ে মামুনকে কুপিয়ে জখম করেন খোকন ।

নিহতেরছোট ভাই মানিক হোসেন বলেন, ব্যবসা আলদা করার পর থেকে মামুনকে হুমকি দিচ্ছিল খোকন । তারই জেল ধরে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আমিনুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনার পর আত্বগোপনে চলে যায় খোকন হোসেন। পরে মারা যাওয়ার কথা শুনেছি। অভিযোগ করলে মামলা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category