• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

মেলান্দহে সড়ক দূর্ঘটনায় বেগুনভর্তি ট্রাক উল্টে আহত- ২

দিনকাল বিডি ২৪ / ১৩১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের মেলান্দহে ঢাকাগামী বেগুনভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে ট্রাকের হেল্পার সহ একজন পথচারী গুরুতর আহত হয়। সোমবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার সাহাজাতপুর এলাকায় দেওয়ানগঞ্জ – জামালপুর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

স্থানীয়রা দূর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মেলান্দহ ফায়ার স্টেশন কর্মকর্তা আব্দুল লতিফ এ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

আহত হেল্পার মোবারক হোসেন (১৭) ইসলামপুর উপজেলার কামারের চর গ্রামের মো. শহিদুলের ছেলে। আহত পথচারী ফরহাদ (২৫) একই উপজেলার সাহাজাতপুর এলাকার মো. বাদশা শেখের ছেলে। ফরহাদ মেলান্দহ বিএডিসি সার গুদামে কুলির কাজ করেন।

মেলান্দহ ফায়ার স্টেশন কর্মকর্তা আব্দুল লতিফ জানান, ইসলামপুর উপজেলার কামারের চর এলাকা থেকে বেগুনভর্তি একটি ট্রাক ঢাকা কাওরানবাজার যাবার পথে মেলান্দহ উপজেলার দেওয়ানগঞ্জ – ঢাকা মহাসড়কের সাহাজাতপুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারালে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কালেগে পার্শ্ববর্তী একটি বাড়ির খড়ের গাঁদার সামনে উল্টে যায়। এতে ট্রাকের হেল্পার সহ একজন পথচারী আহত হয়। এ সময় ট্রাকের চালক পালিয়ে যায়।

মেলান্দহ থানার সেকেন্ড অফিসার ও উপ পরিদর্শক (এস আই) আতিকুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে দূর্ঘটনা কবলিত ট্রাক, ট্রাকের মালামাল ও ট্রাকের কাগজ পত্র উদ্ধার করা হয়েছে। এ দূর্ঘটনায় আইনী প্রক্রিয়া চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category