• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী চুড়ান্ত

দিনকাল বিডি ২৪ / ৩৩০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
নির্বাচন কমিশন ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ২৫ মে অনুষ্ঠিত হবে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচন কে ঘিরে ইতোমধ্যেই সাড়া পড়ে গেছে। শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের দৌঁড় ঝাঁপ। নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা নানাভাবে নিজেদের কে জানান দিচ্ছেন। তবে পরিশেষে কারা প্রার্থী হবেন তা এখনও স্পষ্ট না হলেও আওয়ামী লীগ দলীয় প্রার্থী চুড়ান্ত করা হয়েছে।

পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত উপজেলা আওয়ামী লীগের (১৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত) বর্ধিত সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী চুড়ান্ত করে তাঁদের নাম ঘোষণা করা হয়েছে।

চুড়ান্ত প্রার্থী তালিকায় রয়েছেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমিনীন মোমিন ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা নাসরিন। বর্ধিত সভায় উপস্থিত থেকে আটবার নির্বাচিত এমপি সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category