• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁয় কারা হেফাজতে হাজতির মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ৭২২ Time View
প্রকাশঃ রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪

আব্দুল মজিদ মল্লিক,জেলা প্রতিনিধি (নওগাঁ):
নওগাঁয় কারা হেফাজতে বাদশাহ প্রামাণিক (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে অচেতন অবস্থায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ওই হাজতিকে মৃত ঘোষণা করেন। এর আগে রাত ৮টার দিকে তীব্র বুক ব্যাথায় জেলা কারাগারের ভেতরেই জ্ঞান হারিয়ে ফেলেন ওই হাজতি।

নওগাঁর জেলা কারাগারের সুপার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বাদশাহ প্রামাণিক নওগাঁ সদর উপজেলার পিরোজপুর গ্রামের মৃত খবির উদ্দিন প্রামাণিকের ছেলে। গত বছরের ১৮ ডিসেম্বর থেকে মাদক মামলায় কারাগারে ছিলেন তিনি। জেলা কারাগারের সুপার নজরুল ইসলাম বলেন, রাতেও বাদশাহ স্বাভাবিক অবস্থায় ছিলেন। সকলের সঙ্গে গল্পে মগ্ন থাকা অবস্থায় হঠাৎ অসুস্থতা অনুভব করেন তিনি। তাৎক্ষণিক তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। এরমধ্যে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর রাতেই বাদশাহকে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এরপর জরুরি বিভাগে অচেতন অবস্থায় বাদশাহর ইসিজি করলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মৃত্যুটি স্বাভাবিক দাবি করে নজরুল ইসলাম আরও বলেন, এদিয়ে তিনবার মাদক মামলায় কারাগারে এসেছেন বাদশাহ। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তাকে জরুরি চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমাদের পক্ষ থেকে আন্তরিকতার কমতি ছিল না। ময়নাতদন্ত শেষে মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জাহিদ নজরুল চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগেই ওই হাজতির মৃত্যু হয়েছে। নিহতের শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category