• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কোটি টাকার স্বর্ণ জব্দ

দিনকাল বিডি ২৪ / ১৭৭ Time View
প্রকাশঃ রবিবার, ৩ মার্চ, ২০২৪

এম, এ কাশেম, ব্যুরো প্রধান ‘দিনকাল বিডি’ চট্টগ্রাম :চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কোটি টাকার সোনা জব্দ করা হয়েছে।
২ মার্চ (শনিবার) সকালে দুই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।
সকাল ৬ টা ৩৫ মিনিটে শারজাহ থেকে একটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যথারীতি কাস্টম স্ক্যানিংয়ের পর শুল্ক গোয়েন্দা এবং এনএসআই যৌথ উদ্যোগে তল্লাশি করে যাত্রীর একটি ব্র্যান্ডিং মেশিনের ভেতর স্বর্ণের অস্তিত্ব খুঁজে পায়। পরবর্তীতে স্বর্ণের পরিমাণ ১ কেজি ১১৪ গ্রাম বলে জানা যায়।

যার আনুমানিক মূল্য এক কোটি টাকা। যাত্রীর নাম শফিকুল ইসলাম পিতার নাম সিরাজুল ইসলাম, গ্রামের বাড়ি চট্টগ্রামের পটিয়ায় বলে নিশ্চিত হওয়া গেছে।
আটক অপর যাত্রীর নাম মোরশেদ আলম, পিতা: মোঃ সোলাইমান, বাড়ি চট্টগ্রামের হাটহাজারী।

কাস্টমস কর্তৃপক্ষ তল্লাশি করে ব্র্যান্ডিং মেশিনের ভেতর স্বর্ণের অস্তিত্ব খুঁজে পায়। যার পরিমাণ এক কেজি ১১৪ গ্রাম প্রায়। বর্তমান আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা প্রায়।

দুই যাত্রীর কাছ থেকে আড়াই কেজির বেশি স্বর্ণ জব্দ করা হয়। যাত্রী দু’জন কাস্টমস শুল্ক গোয়েন্দা এবং এনএসআই কর্তৃক পরবর্তী আইনগত ব্যবস্থায় নেয়ার জন্য আটক অবস্থায় আছে।

এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম উদ্দিন। উল্লেখ্য, এর আগে গত ২১ ফেব্রুয়ারি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরব আমিরাত থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ৬২০ গ্রাম ওজনের স্বর্ণের বার জব্দ করেছিলো কাস্টমস কর্মকর্তারা। যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category