খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ আদমদীঘির সান্তাহার পৌর আওয়ামীলেিগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম গতকাল সোমবার (১১ মার্চ) বেলা ১১টা ৪৫ মিনিটে সান্তাহারস্থ তার নিজবাসায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—-রাজিউন) তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে নাতিনাতনীসহ বহুগুনগ্রাহি রেখে গেলেন।
আজ মঙ্গলবার (১২ মার্চ) বেলা ১০টায় সান্তাহার পৌর বালিকা উচ্চবিদ্যালয় সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে সরকারি গোড়স্থানে বাবা মায়ের পাশে তাকে কবরস্থ করা হবে বলে পারিবারিক সুত্রে বলা হয়। পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেনা জানিয়েছেন, সাবেক সংসদ সদস্য আওয়ামীলীগের বর্ষিান নেতা কছিম উদ্দিন আহম্মেদ, সাবেক পৌর মেয়র গোলাম মের্শেদ, আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু, সাধারণ সম্পাদক এ্যাড, কুদরত-ই-এলাহি কাজল, সহসভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, আব্দুল হক আবু, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম, সান্তাহার পৌর আওয়ামীলীগের সম্পাদক জাহিদুল বারী, জিআরএম শাহজাহানসহ নেতৃবর্গ।