• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছে কলেজ ছাত্র তৌফিক

দিনকাল বিডি ২৪ / ১১৮ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ মে, ২০২৪

সাপাহার(নওগাঁ)প্রতিনিধি :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পৃথিবীকে চির বিদায় জানিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তৌফিক রানা (১৮) নামের এক কলেজ ছাত্র । আত্মহত্যাকারী তৌফিক রানা নওগাঁর সাপাহার উপজেলা সদরের জয়পুর গুচ্ছগ্রামের মোস্তফা মন্ডলের ছেলে।

তৌফিকের পরিবার সূত্রে জানা গেছে গত শনিবার দিবাগত রাত ১টার দিকে ভোটের প্রচারণা শেষে তার বাবা মোস্তফা বাসার দরজায় কড়া নাড়লে তৌফিক নিজে দরজা খুলে দেয়। তার বাবা বাসায় প্রবেশ করে তারা আপন আপন ঘরে শুয়ে পড়ে। রাত্রি ২টার পরে কোন এক সময়ে তৌফিক তার শয়ন ঘরে সিলিংএ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে সে ঘরের দরজা না খুললে তার বাবা মা জানালা দিয়ে সিলিংএর সাথে তার লাশ ঝুলতে দেখে চিৎকার শুরু করে।

প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত লাশ মাটিতে নামায়। সংবাদ পেয়ে সাপাহার সার্কেল (এসপি)এসএম সবুজ রানা ও থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ দেব ঘটনা স্থল পরিদর্শন করেন। এ বিষয়ে সাপাহার থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category