• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে ভাতিজার লাঠির আঘাতে মাছ ব্যবসায়ী চাচা নিহত

দিনকাল বিডি ২৪ / ৯৯ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিধ:
বাগেরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে আজাহার শেখ (৬০) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার (২৪ জুন) রাত ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে এদিন বিকেলে জমি সংক্রান্ত বিরোধের ভাতিজা, ভাবি ও ভাতিজির হামলায় গুরুত্বর আহত হয় আজাহার শেখ। এ ঘটনায় নিহতের ছেলে জাকারিয়া মাহমুদ বাদী হয়ে তিনজনকে আসামী করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন।
নিহত আজহার শেখ বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চাপাতলা গ্রামের মৃত সায়েম শেখের ছেলে। তিনি ঢাকায় মাছের ব্যবসা করতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

এদিকে নিহতের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটককৃতরা হলেন,নিহতের বড় ভাই মৃত আফজাল শেখের স্ত্রী মমতাজ বেগম, ছেলে হুমায়ুন শেখ ও হুমায়ুনের স্ত্রী সাবিনা বেগম। নিহতের ছোট ভাই কালাম শেখ বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আমার ভাই আজাহার শেখের সাথে ভাতিজা হুমায়ুন ও তার পরিবারের বিবাধ ছিল। এই বিরোধের সোমবার আসরের পরে হুমায়ুন, হুমায়ুনের স্ত্রী ও মা আজাহার শেখের উপর হামলা করে। এতে সে গুরুত্বর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একজন গ্রাম্য চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখান থেকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, বাগেরহাট জেলা হাসপাতালে নিহতের মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে জাকারিয়া মাহমুদ বাদী হয়ে তিনজনকে আসামী করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন। তিন আসামীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category