• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামে অটোরিক্সা চালকের ছুরিকাঘাতে ট্রাক চালক ও বাসের হেলপার নিহত

দিনকাল বিডি ২৪ / ১৩২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :
চট্টগ্রামে সিএনজি অটোরিক্সা চালকের ছুরিকাঘাতে বাসের হেলপার মোঃ মানিক ও ট্রাক চালক বুলু বড়ুয়া নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে চট্টগ্রাম মহানগরীর আমান বাজার এলাকায় এ ঘটনা ঘটে। চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাজাহান সংবাদ মাধ্যম কে বলেন, আমাদের এক বাসের হেলপারকে ছুরিকাঘাত করা হয়েছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তাকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কর্তব্যরত: চিকিৎসক তাকে অপারেশন করানোর কথা বলেন। এমন সময় তার মৃত্যু হয়।

হাটহাজারী থানার উপ পুলিশ পরিদর্শক এসআই আলী আকবর বলেন, এক সিএনজি অটোরিক্সা চালক দুইজন কে ছুরিকাঘাত করে। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত: চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আমরা অটোরিক্সা চালককে আটক করেছি। কি কারণে তাদেরকে ছুরিকাঘাত করেছে, তা এখনো জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category