সোহেল রানা(মৌলভীবাজার)প্রতিনিধি ঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে ভেড়াছড়া গ্রামের আমজাদ মিয়া (২৮) নামে এক যুবকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। নিহত আমজাদ মিয়া ভেড়াছড়া গ্রামের রইছ মিয়ার ছেলে।জানা যায়,আমজাদ মিয়া পাশের গ্রাম কান্দিগাঁও গ্রামে ধানি জমিতে কাজ করতে যায়। ৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় আমজাদ বজ্রপাতে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে মৌলভীবাজারের প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।