এম আর সাইফুল,মাদারগঞ্জ,জামালপুর:
নার্সিং পেশা ও নার্সদের নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ায় মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সরা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নুরের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
১৪ সেপ্টেম্বর (শনিবার) ১০০শয্যার মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স রোজিনা বেগম ও জিনিয়া আক্তার।
বক্তারা বলেন, গত ৮ সেপ্টেম্বর বদলি সংক্রান্ত বিষয়ে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুদা নূর এর সাথে কয়েকজন নার্স সাক্ষাৎ করতে গেলে ডিজি মাকসুরা নূর নার্সদের সাথে অসৌজন্যমূলক আচরণসহ নার্সিং পেশা নিয়ে অশালিন মন্তব্য করেন; যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যে কারণে তারা ডিজি মাকসুরা নূরের পদত্যাগ দাবি করছেন।