এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে রোববার (১৫ সেপ্টেম্বর) কেন্দ্র ঘোষিত চট্টগ্রাম বিভাগীয় বিএনপি’র শোভাযাত্রা বৈরি আবহাওয়ার কারণে স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় চট্টগ্রাম মহানগরীর ওয়াসা মোড়স্থ জমিয়তুল ফালাহ্ জামে মসজিদের সামনে থেকে স্থগিত হওয়া ওই শোভাযাত্রা অনুষ্ঠিত হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
উক্ত শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও বিভাগীয় শোভাযাত্রার সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম সংবাদ মাধ্যম কে বলেন, বৈরি আবহাওয়ার কারণে কেন্দ্র ঘোষিত রোববারের চট্টগ্রাম বিভাগীয় বিএনপি’র শোভাযাত্রা স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় ওয়াসা মোড় জমিয়তুল ফালাহ্ জামে মসজিদের সামনে থেকে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।