মোঃ ফোরকান, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিত মানববন্ধন কর্মসুচী পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
আজ মঙ্গলবার বিকল ৪ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।
প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়নে সমন্বয় পরিষদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ কামরুজ্জামান খান ফিরোজ, সাধারণ সম্পাদক মোঃ জাকির হাসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন শিকদার, মোঃ হেমায়েত উদ্দিন প্রমুখ।
এ সময় ১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার’। প্রাথমিক শিক্ষা রাষ্ট্রের প্রাণ, দিতে হবে শিক্ষকের মান’। বৈষম্যহীন বইছে হাওয়া, ১০ম গ্রেড আমাদের চাওয়াসহ বিভিন্ন শ্লোগান দেন
আন্দোলনকারীরা।