• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের মীরসরাইয়ে রুপসী ঝরনার ঘুরতে এসে কূপে পড়ে ২ পর্যটক নিহত

দিনকাল বিডি / ৯৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

এম, এ কাশেম জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের মীরসরাইয়ে রূপসী ঝরনা ঘুরতে এসে গভীর কূপ পড়ে দুই পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গভীর কূপ থেকে মৃত অবস্থায় উক্ত দুই পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার (৪ অক্টোবর) সকাল পৌনে নয়টার দিকে মীরসরাই উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের পাহাড়ি এলাকায় অবস্থিত ‘রূপসী ঝরনা’ দেখতে যান বেশ কয়েকজন পর্যটক।
এ সময় দুই পর্যটক গভীর কূপের পানিতে পড়ে ডুবে নিখোঁজ হন।
অপর পর্যটকরা ঘটনা আঁচ করতে পেরে অন্যান্য লোক জনকে বিষয়টি অবহিত করেন। পরে তারা বিষয়টি ফায়ার সার্ভিসকে জানান।
খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার কার্য পরিচালনা করেন।
ফায়ার সার্ভিস’র স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঝরনার কূপে ডুবে যাওয়া পর্যটকদের উদ্ধারে অভিযান শুরু করে। দুপুর ১টার দিকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়।
তাদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
এর আগে ২৭ সেপ্টেম্বর উপজেলার খৈয়াছড়া ঝরনা এলাকায় ঝরনার ওপর থেকে পাথর পড়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়।
এ ছাড়া ও মীরসরাই উপজেলার মধ্য আরো যে সব ঝরনা রয়েছে তার মধ্যে কোনো টা-ই নিরাপদ নয়। তার পর ও দায়িত্ব রত:রা চরম অলসতা ও দায়িত্ব হীন তার পরিচয় দিয়ে যাওয়ার কারনে একের পর এক দুর্ঘটনা ঘটে মানুষ (পর্যটক) প্রাণ হারাতে বাধ্য হতে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category