• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড আদায়ের লক্ষে মাদারগঞ্জে মানববন্ধন।

দিনকাল বিডি / ৯৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

এম আর সাইফুল, মাদারগঞ্জ, জামারপুর:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার আলোকে ১০ম গ্রেড আদায়ের লক্ষে এক দফা এক দাবীতে জামালপুরের মাদারগঞ্জে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে

৭ অক্টোবর (সোমবার) উপজেলা পরিষদ চত্তরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪শতাধিক শিক্ষক শিক্ষিকার উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় কমিটির আহবায়ক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজহারুল ইসলাম, সদস্য সচিব ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হক, প্রধান শিক্ষক শওকত আলী, সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক জাহিদুল ইসলাম, আব্দুল্ল্যাহ আল মামুন, মিজানুর রহমান,মোস্তাক রোহানী, সহকারী শিক্ষক, রবিউল আলম, জাকারিয়া সাঈদ পলাশ, ওমর ফারুক পলাশ, আহসান হাবীব বিন্দু প্রমুখ। বক্তারা বক্তব্যে বলেন আমাদের এ দাবী যোগ্যতা ও ন্যায্যতার দাবী, এ দাবী বাস্তবায়ন হলে শিক্ষকের মানউন্নয়ন হবে, শিক্ষকের মানউন্নয়ন হলে শিক্ষার মানও বেড়ে যাবে। বিগত সরকারের আমলে এ দাবী বাস্তবায়ন না হলেও বর্তমান অন্তবর্তীকালীন সরকারে বাস্তবায়ন করবে বলে আমরা বিশ্বাস করি। এই এক দফা এক দাবী বাস্তবায়ন না হলে পরবর্তীতে কর্মবিরতির হুশিয়ারিও দেন বক্তারা। এর আগে গত ৩০ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন মাদারগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category