• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগাতিপাড়ায় ট্রেনে কেটে অজ্ঞাত যুবকের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ৯৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :
নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার বাগাতিপাড়া ইউনিয়নের টেটনপাড়া এলাকার রেল লাইনে এ ঘটনা ঘটে। ধারণা করা যাচ্ছে নিহত যুবকের বয়স ৩১ বছর।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই যুবক বাক ও শ্রবণ প্রতিবন্ধী। অনেকে তাকে ওই এলাকায় ঘুরাঘুরি করতে দেখেছেন। রেললাইন দিয়ে হাঁটতে গিয়ে চিলাহাটী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয় ওই যুবকের। তার গায়ে সাদা রঙের টিশার্ট এবং পরনে ময়লাযুক্ত ঘিয়া রঙের প্যান্ট ছিল।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক বলেন, ‘মরদেহটি রেল এলাকায় থানায় রেল পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তাদের আমরা সকল ধরনের সহযোগীতা করব।’

শান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন জানান, ‘নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
মোঃআনিসুর রহমান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category