• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

গলাচিপায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সম্পাদকের লিফলেট বিতরণ ও পথসভা

দিনকাল বিডি ২৪ / ৯২ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বে লিফলেট বিতরণ ও পথসভার আয়োজন করা হয়। শুক্রবার বেলা ১১টায় উপজেলার উলানিয়া বন্দরে এ কর্মসূচি পালন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমানের প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নের ধারাবাহকিতায় কেন্দ্রীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দের সমন্বয়ে টিম গঠন করেন। কেন্দ্রীয় যুবদল পটুয়াখালী সদরে, স্বেচ্ছাসেবক দল গলাচিপা-দশমিনায় এবং ছাত্রদল কলাপাড়া-কুয়াকাটায় লিফলেট বিতরণ ও তারেক রহমানের ৩১ দফার লক্ষ্য ও উদ্দেশ্য পথসভায় তুলে ধরেন। এরই ধারাবাহিকতায় পটুয়াখালীর গলাচিপায় শুক্রবার বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান উপজেলার উলানিয়া বন্দরে লিফলেট বিতরণ শেষে পথসভায় বক্তব্যে বলেন, ‘দেশ নায়ক তারেক রহমানের বার্তা সারা দেশে পৌঁছে দেয়ার জন্য আপনাদের কাছে এসেছি। দুর্দিনে যারা দলীয় নেতা-কর্মীদের পাশে ছিলেন, সুখে দুঃখে নির্যাতিত কর্মীদের খোঁজ খবর নিয়েছেন তাদেরকেই দল বিবেচনা করবে। কোন আগন্তুক সুবিধাবাদী এদের ঠিকানা বাংলাদেশ জাতীয়তাবাদী দলে হবে না।’ তিনি আরো বলেন, ‘আপনাদের পাশে সার্বক্ষণিক কে ছিলেন? তা আপনারাই ভালো জানেন। আপনাদের চাওয়াকেই দল মূল্যায়ন করবে।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. মাহাবুব ফরাজী, সদস্য রেজাউল করিম, উপজেলা বিএপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার হাওলাদার, কৃষি বিষয়ক সম্পাদক মো. সাগর খান, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম খান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জিয়াউর রহমান জিয়া. জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মোহন, পৌর যুবদলের আহবায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. ফজলুল হক শাকিল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category