• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পত্নীতলায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত

দিনকাল বিডি / ১৪৭ Time View
প্রকাশঃ রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) বিকালে সাবেক এমপির বাসায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পত্নীতলা থানা ও নজিপুর পৌর শাখার আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পত্নীতলা থানা যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম (সাহেব) এর সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সামসুজ্জোহা খাঁন (জোহা)।

এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা থানা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক বাইজিদ রাহান শাহিন;থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, সাহির হোসেন শিপু, নাজমুল ইসলাম, বাবলু, রফিকুল ইসলাম, ফিরোজ মান্নান বিপ্লব। নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদের; যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, আবু তালেব, চপল, তামিম, যুবদলের অন্যতম সদস্য সাখাওয়াত, জাকির হোসেন ভুট্টো, রয়েল, ফয়জুলসহ থানা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মী প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category