• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

গলাচিপায় দীর্ঘ ১৮ বছর পর জামায়াতের গণসমাবেশ

দিনকাল বিডি ২৪ / ১০৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘ ১৮ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার আয়োজনে বুধবার বিকাল ৪টায় পৌরমঞ্চে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য এবং পটুয়াখালী জেলা আমীর অধ্যাপক মু. শাহ আলম।
মু. শাহ আলম বলেন, ‘২০০৬ সালের ২৮ অক্টোবর রাজপথে আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার হামলায় জামায়াত নেতাদেরকে হত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ। ওরা বাংলার জমিন থেকে ইসলামের আন্দোলন চিরদিনের জন্য বন্ধ করতে চেয়েছিল। কিন্তু ওবা পারেনি। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা দেশ ছেড়ে পালিয়েছে। শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি দেওয়ার জন্য অন্তর্বতী সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। এই জমিনে আর কোন দৈত্য দানবের যেন সৃষ্টি না হয়। গত তিনবারে আপনারা মন খুলে ভোট দিতে পারেননি। এখন সবাই মন খুলে ভোট দিবেন। কোন চাঁদাবাজদের এই বাংলায় ঠাঁই হবেনা। দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজদের রূখতে হবে।’
বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা আমীর মাওলানা ডা. জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পটুয়াখালী জেলা শাখার নায়েবে আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান।
বক্তব্য রাখেন মাহাদী হাসান মাহিদ, ফজলুর রহমান, অ্যাডভোকেট তাওহিদুর রহমান, মাওলানা ইয়াহিয়া খান প্রমুখ।
এছাড়া জেলা, উপজেলা, ইউনিয়ন নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশ সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার সেক্রেটারি সানাউল্লাহ শামিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category