• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী নগরীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

দিনকাল বিডি ২৪ / ১১৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় নগরীর চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকার ১ নম্বর রোডে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক সিরোইল কলোনী কানারমোড় পশ্চিমপাড়া এলাকার ডাঃ কালামের একমাত্র ছেলে মুজাহিদ ইসলাম অভ্র (২২)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজ মেট্রো ট ১১-০০৫০ নম্বর সংবলিত একটি ট্রাককে পাশকাটিয়ে যাওয়ার সময় যুবক অভ্র মোটরসাইকেল থেকে পড়ে যায়। ওই সময় তার তার পাশ দিয়ে যাওয়া একটি মালবাহী ট্রাকের ভেতর ঢুকে যায়। ফলে ট্রাকের চাকা তার শরীরের মাঝস্থান দিয়ে উঠে যায়। এতে যবকের নাড়ী-ভুড়ি বেরিয়ে ঘটনাস্থলাই মারা যায়।
পরে ট্রাকটিকে ধাওয়া দিয়ে আটক করে জনতা । এ রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাক এবং যুবকের লাশ চন্দ্রীমা থানায় ছিল।
মহানগরীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ মতিয়ার রহমান জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক নিহত যুবকের মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। সেই সাথে নিয়ত যুবকের করে থানায় রাখা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য যে, মোটরসাইকেলটিতে হেডলাইটের পরিবর্তে শয়তানের মুখোশ লাগানো ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category