• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নাটোরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

দিনকাল বিডি ২৪ / ৯০ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

সাইফুল ইসলাম নাটোর জেলা প্রতিনিধি :

নাটোরে মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার নাটোর-তাহেরপুর সড়কের ছাতনী মাদ্রাসা ঘাট এলাকায় দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় (৪৬) এক ব্যক্তি নিহত হয়েছেন। সিএনজি চালিত থ্রি হুইলার ও অটো চার্জার রিক্সা ভ্যানের মুখোমুখি এই সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ৬ জন যাত্রী।

আহতদের নাটোর সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, নলডাঙ্গা উপজেলার হরিদা খলসি গ্রামের বাসিন্দা মোঃ আতাউর রহমান (৪০), মনির হোসেন (২৫) ও মোঃ মুন্না (২২)।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃমাহাবুর রহমান নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে কয়েকজন শ্রমিক কাজের উদ্দেশ্যে অটো চার্জার রিক্সা ভ্যানে নাটোরে যাওয়ার পথে সদর উপজেলার নাটোর-তাহেরপুর সড়কের ছাতনী মাদ্রাসা ঘাট এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি থ্রি হুইলার গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় । তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে এবং এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category