• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

মীরসরাইয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বিএনপি নেতা-কর্মী নিহত

দিনকাল বিডি / ৮৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

এম, এ কাশেম, জেলা প্রতিনিধি চট্টগ্রাম :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের সুফিয়া রোড এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বিএনপি নেতা-কর্মী নিহত হয়েছে। ।
নিহতরা সবাই বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মী বলে জানা গেছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) ৪টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে।
নিহতরা হলেন- মীরসরাইয়ের ১৩নং মায়ানী ইউনিয়নের বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা সভ্যরঞ্জন বড়ুয়ার ছেলে ও মায়ানী ইউনিয়ন বিএনপি’র সদস্য রুবেল বড়ুয়া (৪২), একই গ্রামের বাসিন্দা মেঘল বড়ুয়ার ছেলে নিপ্পু বড়ুয়া (৪০) ও সুরেশ বড়ুয়ার ছেলে সনি বড়ুয়া (৩৬)।
স্থানীয় রতন বড়ুয়া নামক একজন জানান, মায়ানী ইউনিয়নের বড়ুয়া ।পাড়ার বাসিন্দা উক্ত তিনজন মোটরসাইকেল নিয়ে সুফিয়া রোডে একটি হোটেলে নাস্তা করতে যান। নাস্তা করে বাড়ি ফেরার পথে দ্রতগামী বাস ধাক্বা দিলে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। তাদের মধ্যে রুবেল বড়ুয়া ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য।
লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নেয়া হয়েছে বলে সূত্রে পাওয়া সংবাদে জানা গেছে।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, ভোর রাতে সুফিয়া রোড় এলাকায় দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। ঘটনার পর পর-ই হাইওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category