• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমীঘির নসরতপুর ইউপির সাবেক চেয়ারম্যান সামছুল হকের ইন্তেকাল

দিনকাল বিডি / ৯৪ Time View
প্রকাশঃ সোমবার, ৩ মার্চ, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নসরতপুর বাজারস্থ সামছুল হক খন্দকার (৭২) দীর্ঘ দিন অসুস্থ থাকার পর গত রোববার (২ মার্চ) সন্ধ্যা ৭টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে এক মেয়ে নাতিনাতনীসহ বহুগুনগ্রাহি রেখে গেলেন। পরদিন গতকাল সোমবার বাদ জোহর নসরতপুর হাই স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোড়স্থানে দাফন সম্পন্ন করা হয়। সামছুল হক খন্দকারের মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সহ সভাপতি গোলাম মোস্তফা, বেনজীর রহমান, সহ সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জল,সাংগঠনিক সম্পাদক আবু মুত্তালিব মতি, সিনিয়র সাংবাদিক মিহির সরকার, আনোয়ার হোসাইন, মিজানুর রহমান এহসানুল হক, মোমিন খান।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category