• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শাসন করায় গলায় ফাঁস দিয়ে শয়ন কক্ষের আড়ায় ঝুলছিল স্কুল ছাত্র

দিনকাল বিডি / ৯২ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫

বাঘা(রাজশাহী) প্রতিনিধি
মায়ের ওড়না গলায় ফাঁস দিয়ে নিজ শয়ন কক্ষের আড়ায় ঝুলছিল ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী আবু বক্কর ওরফে মামুন(১২)। সে উপজেলার চরাঞ্চলের চকরাজাপুর ইউনিয়নের পলাশিফতেপুর গ্রামের সামসুল মিস্ত্রীর দ্বিতীয় ছেলে। শনিবার (১৫-০৩-২০২৫) সকাল আনুমানিক ৯ টার দিকে ঘটনা ঘটে। বিকেল সাড়ে ৫ টায় জানাযার নামাজ শেষে এলাকার কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, মাদ্রাসায় লেখা পড়ার অনিহা দেখে স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়। স্কুল ছুটির মধ্যে পড়া লেখা ও কাজ কর্ম বাদ দিয়ে শুধু খেলা নিয়ে প্রায় সময় ব্যস্ত থাকতো। এ নিয়ে মা-বাবা তাকে বকাবকি করেন।
শনিবার বাবা বাইরে কাজে যান আর মা বাড়ির পাশের জমিতে যান। এই সুযোগে মায়ের ওড়না গলায় ফাঁস দিয়ে নিজ শয়ন কক্ষের আড়ায় ঝুলছিল।
মা মারিয়া জানান, বাড়িতে ফিরে ছেলেকে ঝুলতে দেখে ডাক চিৎকার করলে স্থানীয়রা এসে নীচে নামিয়ে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু বাঁচানো যায়নি।
স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান শিশির জানান,খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে। অভিযোগ না থাকায় মরদেহ রেখে যায়। বিকেল সাড়ে ৫টায় জানাযার নামাজ শেষে এলাকার কবরস্থানে দাফন করা হয়েছে।
অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে কান সন্দেহ না থাকায় ইউডি মামলা দায়ের করে রাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category