• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সাবেক যুবদল নেতার ওপর হামলার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন

দিনকাল বিডি / ২৮২ Time View
প্রকাশঃ সোমবার, ১৭ মার্চ, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি।

সাবেক যুবদল নেতা জসিম সরদারের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুত্বর জখমের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে প্রেসক্লাবের সামনে বাগেরহাট জেলার সর্বস্তরের জনগনের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা মহিলাদলের সাধারন সম্পাদক নারগীস আক্তার ইভা,সাবেক যুবদল নেতা এ্যাডভোকেট সাজ্জাদ হোসেন, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব ওমর আলী মুন্না, আহত জসিমের বড় ভাই মোঃ সামসু সরদার, ওসমান গনি, হারুন ফকির, তাসলিমা বেগম. মিনা পারভীন পূণিমা, শামিম আহসান, মহিদুল ইসলাম, সরদার আব্দুল মালেকসহ অন্যান্যরা।

মানববন্ধনে বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীরা অশংগ্রহণ করেন। বক্তারা যুবদল নেতা জসিম সরদারের ওপর হামলাকারী জেলা শ্রমিক দলের সহ সভাপতি সেলিম ভূইয়া ও তার ভাই আজিম ভূইয়াসহ অন্য আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য, গত ১২ মার্চ বুধবার সন্ধ্যায় শহরের বাসাবাটী এলাকায় স্থানীয় আধিপত্য বিস্তারের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। গুরুত্বর আহত যুবদল নেতা জসিম সরদার ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category