• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় ট্রাক্টরের ধাক্কায় বৃদ্ধা নিহত

দিনকাল বিডি / ৯২ Time View
প্রকাশঃ বুধবার, ১৯ মার্চ, ২০২৫

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ট্রাক্টরের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। নিহত আনার বিবি (৬০) উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ গ্রামের মহির উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের চৌবাড়িয়ার রাস্তায় ওয়াজেবের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ১নং ভারশোঁ ইউনিয়নের ওয়াজেবের মোড়ে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির ট্রাক্টরের ধাক্কায় গুরুত্বর আহত হন আনার বিবি । এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এরপর আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category