• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়ায় পানিতে ডুবে মাদ্রাসার ছাত্র মৃত্যু

দিনকাল বিডি / ৭৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া গ্রামে পানিতে ডুবে আব্দুল্লাহ মোবারক (৮) এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) সাড়ে ১২টার দিকে মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া জিকে ক্যানাল এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের আমলা হাফেজিয়া মাদরাসার ৩য় শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ মোবারক (৮) তার চাচাতো ভাইয়ের সাথে বাড়ির পাশে জিকে ক্যানালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। পানিতে ডুবে যাওয়ার পর তাকে দ্রুত উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল্লাহ মোবারক মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া গ্রামের ফখরুজ্জামানের ছেলে।

এ ঘটনার বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category