• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নাটোরে বীর মুক্তিযোদ্ধা ও বর্ষিয়ান সাংবাদিক নবীউর রহমান পিপলুর দাফন সম্পন্ন

দিনকাল বিডি ২৪ / ১১২ Time View
প্রকাশঃ বুধবার, ৭ মে, ২০২৫

আনিসুর রহমান নাটোর জেলা প্রতিনিধি :

নাটোরে বীর মুক্তিযোদ্ধা ও বর্ষিয়ান সাংবাদিক নবীউর রহমান পিপলুকে গার্ড অফ ওনার ও জানাযা শেষে দাফন করা হয়েছে। বুধবার সকালে শহরের কান্দিভিটা এলাকায় কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে রাষ্ট্রিয় সম্মননা গার্ড অফ ওনার প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার জাহান সাথী। এসময় মুক্তিযোদ্ধা ও গণমাধ্যমকর্মিরা সহ সকলস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পরে জানাজা শেষে শহরের গাড়ীখানা কেন্দ্রীয় গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

নবীউর রহমান পিপলু দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সার ও বোনম্যারো রোগে ভুগছিলেন। মঙ্গলবার ঢাকার এএমজেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। ১৯৫৭ সালের ১০ জানুয়ারি বগুড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি একুশে টেলিভিশন ও দৈনিক সমকালের নাটোর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category