• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বকশীগঞ্জে আওয়ামী লীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৩৮ Time View
প্রকাশঃ রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে নবগঠিত উপজেলা আওয়ামী লীগের কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা।
রোববার (৮ জানুয়ারি ) বিকালে পৌর শহরে আনন্দ মিছিলটি অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বীর মুক্তিযোদ্ধা গাজী ফজল হক , পৌর কাউন্সিলর ফরহাদুজ্জামান ফুটা, সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বাবুল, অ্যাডভোকেট ইসমাইল সিরাজী, জেলা যুবলীগের সদস্য শহীদুজ্জামান শহীদ, খন্দকার শামীম, কৃষকলীগ নেতা ইদ্রিস আলী, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক ফাহিম ফয়সাল রিফাত সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, বকশীগঞ্জের ইতিহাসে বর্তমান কমিটি সবচেয়ে শক্তিশালী কমিটি গঠিত হয়েছে। নবনির্বাচিত সভাপতি শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদারের নেতৃত্বে ভবিষ্যতে দলের সাংগঠনিক সক্ষমতা আরো বৃদ্ধি পাবে। তারা বলেন নতুন কমিটি গঠিত হওয়ায় তৃণমূলের আশার প্রতিফলন ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category