• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আত্রাইয়ে ইউনিয়ন আ’লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৩৬ Time View
প্রকাশঃ বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ-নওগাঁর আত্রাইর ১নং সাহাগোলা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে গতকাল বুধবার(৬ ডিসেম্বর) সকাল ১১ টায় ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয় চত্তরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সাহাগোলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ জাহিদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনিত এমপি প্রার্থী,রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এমপি।

তিনি বলেন,শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে ছিনিয়ে এনেছিল আমাদের মহান স্বাধীনতা।

তিনি আরও বলেন,বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা জনগণের ভোট ও মৌলিক অধিকারসমূহ প্রতিষ্ঠার করার লক্ষ্যে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। সাহাগোলা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় এমপি হেলাল এসব কথা বলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক,সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী,সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বি জুয়েল, প্রচার সম্পাদক শেখ মোঃ হাফিজুল ইসলাম,মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগমসহ ইউনিয়ন আওয়ামিলীগ ও বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদক, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category