মিতু মনি,আত্রাই(নওগাঁ)প্রতিনিধিঃ-শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” -এ প্রতি পাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন ও রাসেল দিবস পালন উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) শেখ রাসেল দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১ টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দিবসটি উপলক্ষে একটি বর্ণ্যাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে অলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ।
এসময় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম,উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,ওসি মোঃ তারেকুর রহমান সরকার,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল,সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বি জুয়েল, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রাবেয়া সুলতানা সেতু,সাধারণ সম্পাদক মিতু মনি প্রমুখ।